১৯৭০’র প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে, ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’হিসেবে ঘোষণা ও উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে পটুয়াখালীতে আলৈাচনাসভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহষ্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পটুয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষন হলে হল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক
নুরে আলম আকতার। আরও বক্তব্য রাখেন পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক আতিকুর রহমান, সিনিয়র তথ্য কমকর্তা অনিমেষ কান্তি, সহকারী তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদ ও পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।
বক্তারা দূর্যোগ মোকাবিলায় সরকারের সক্ষমতা বৃদ্ধি সহ বিভিন্ন উন্নয়ন মূলক দিক তুলে ধরেন এবং উপকূল জেলা গুলোর উন্নয়ন টেকসই ও সমন্বয় করার জন্য উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠন ও ১২ নভেম্বর কে উপকূল দিবস হিসেবে পালন করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক স্বকৃীতির দাবি জানন। এ ছাড়া বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ১২৫বছর স্মৃতি মঞ্চে পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে মোমবাতি প্রজ্জ্বলন করে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদর করা হয়। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও পটুয়াখালী প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুস সালাম আরিফ। আরও বক্তব্য রাখেন পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, হেল্পিং হ্যান্ডসের প্রতিনিধি মনজুর এলাহী রিফাতসহ সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন।